প্রাইভেসি পলিসি (Privacy Policy)

প্রাইভেসি পলিসি (Privacy Policy)

সর্বশেষ হালনাগাদ: ১৩ জুলাই, ২০২৬

১. ভূমিকা

Tutor Provider BD ("আমরা", "আমাদের") আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষাকে গুরুত্ব সহকারে দেখে। এই প্রাইভেসি পলিসিতে ব্যাখ্যা করা হয়েছে আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও সুরক্ষিত রাখি, যখন আপনি আমাদের ওয়েবসাইট (tutorproviderbd.com) বা মোবাইল অ্যাপ (Tutor Provider BD) ব্যবহার করেন।

২. আমরা যেসব তথ্য সংগ্রহ করি

  • একাউন্ট তথ্য: নাম, ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড (এনক্রিপ্টেড), লিঙ্গ, ঠিকানা
  • প্রোফাইল তথ্য (টিউটর): শিক্ষাগত যোগ্যতা, প্রতিষ্ঠানের নাম, অভিজ্ঞতা, পছন্দের বিষয়/ক্লাস/মাধ্যম, প্রত্যাশিত বেতন
  • যাচাইকরণ ডকুমেন্ট (টিউটর): জাতীয় পরিচয়পত্র (NID) ও স্টুডেন্ট আইডি কার্ডের ছবি — শুধুমাত্র পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে
  • প্রোফাইল ছবি (এভাটার)
  • টিউশন সংক্রান্ত তথ্য (গার্ডিয়ান): ঠিকানা, ক্লাস, বিষয়, বেতন, সন্তান/শিক্ষার্থীর তথ্য
  • লেনদেন ও পয়েন্ট তথ্য: রেফারেল কোড, পয়েন্ট হিস্ট্রি, সার্ভিস চার্জ পেমেন্ট রেকর্ড
  • ডিভাইস তথ্য: পুশ নোটিফিকেশন পাঠানোর জন্য ডিভাইস টোকেন (Firebase Cloud Messaging)
  • ব্যবহারের তথ্য: অ্যাপ/ওয়েবসাইটে আপনার কার্যক্রম (যেমন কোন টিউশনে আবেদন করেছেন)

৩. আমরা কীভাবে তথ্য ব্যবহার করি

  • টিউটর ও গার্ডিয়ানদের মধ্যে সঠিকভাবে ম্যাচ/সংযোগ করাতে
  • একাউন্ট তৈরি, লগইন ও নিরাপত্তা যাচাই (OTP-ভিত্তিক পাসওয়ার্ড রিসেট) করতে
  • টিউটরের পরিচয় ও যোগ্যতা যাচাই করতে (NID/স্টুডেন্ট আইডি)
  • টিউশন কনফার্মেশন, ডেমো ক্লাস রিমাইন্ডার ও অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাঠাতে
  • রেফারেল প্রোগ্রাম ও পয়েন্ট সিস্টেম পরিচালনা করতে
  • গ্রাহক সেবা ও সমস্যা সমাধানে সহায়তা করতে
  • প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে ও প্রতারণা প্রতিরোধ করতে

৪. তৃতীয় পক্ষের সাথে তথ্য শেয়ার

আমরা আপনার তথ্য বিক্রি করি না। তবে সেবা পরিচালনার জন্য নিম্নলিখিত তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করা হয়:

  • Firebase Cloud Messaging (Google): পুশ নোটিফিকেশন পাঠানোর জন্য
  • SMS গেটওয়ে: OTP ও গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য
  • একজন গার্ডিয়ানের পোস্ট করা টিউশনে আবেদনকারী টিউটরের প্রয়োজনীয় তথ্য (নাম, শিক্ষাগত যোগ্যতা) সংশ্লিষ্ট গার্ডিয়ানকে দেখানো হয়, এবং সিলেক্ট হলে যোগাযোগের তথ্য শেয়ার হয়

আইনি বাধ্যবাধকতা বা সরকারি কর্তৃপক্ষের বৈধ অনুরোধ ছাড়া আমরা আপনার তথ্য অন্য কোথাও শেয়ার করি না।

৫. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা

আপনার পাসওয়ার্ড এনক্রিপ্ট করে সংরক্ষণ করা হয়। আমরা যুক্তিসঙ্গত প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি, তবে ইন্টারনেটে তথ্য আদান-প্রদান শতভাগ নিরাপদ এটা নিশ্চিত করা যায় না। আপনার একাউন্ট যতদিন সক্রিয় থাকবে (বা আইনি প্রয়োজনে) ততদিন তথ্য সংরক্ষিত থাকবে।

৬. আপনার অধিকার

  • আপনার প্রোফাইল তথ্য অ্যাপ/ওয়েবসাইট থেকে দেখা ও আপডেট করার অধিকার
  • নির্দিষ্ট নোটিফিকেশন বন্ধ/চালু করার অধিকার (নোটিফিকেশন সেটিংস থেকে)
  • একাউন্ট ডিলিট করার অধিকার: আপনি অ্যাপের ভেতর থেকেই (প্রোফাইল মেনু → একাউন্ট ডিলিট করুন) সরাসরি একাউন্ট ডিলিটের অনুরোধ করতে পারেন। অনুরোধের ৩ দিন পর আপনার ব্যক্তিগত তথ্য (নাম, ফোন, ইমেইল, ছবি ইত্যাদি) স্থায়ীভাবে মুছে ফেলা (anonymize) হবে। এই ৩ দিনের মধ্যে চাইলে অনুরোধটি বাতিলও করা যাবে। অন্য ব্যবহারকারীদের সাথে সম্পর্কিত টিউশন হিস্ট্রি (যেমন সম্পন্ন হওয়া টিউশনের রেকর্ড) সম্পূর্ণ মুছে ফেলা হয় না, তবে সেখানে আপনার নাম "Deleted User" হিসেবে দেখানো হবে।

৭. শিশুদের গোপনীয়তা

আমাদের প্ল্যাটফর্মে একাউন্ট খুলতে হলে ১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে। শিক্ষার্থীর (সন্তানের) তথ্য শুধুমাত্র তার গার্ডিয়ানের একাউন্টের মাধ্যমেই সংরক্ষণ করা হয়, শিক্ষার্থী নিজে সরাসরি একাউন্ট খুলতে পারে না।

৮. পরিবর্তন

আমরা যেকোনো সময় এই প্রাইভেসি পলিসি হালনাগাদ করতে পারি। উল্লেখযোগ্য পরিবর্তন হলে আমরা অ্যাপ/ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেব।

৯. যোগাযোগ

কোনো প্রশ্ন বা অনুরোধ থাকলে যোগাযোগ করুন:
📧 support@tutorproviderbd.com
📞 09617174100

আমাদের সাথে যোগাযোগ করুন ।